খুলনা মহানগরীতে বাটার শোরুম এবং কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো: আহসান হাবিব জানান, আটক ব্যক্তিদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনে ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে মিছিল-সমাবেশ চলাকালে কিছু দুর্বৃত্ত প্রথমে ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।