পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আব্দুল গণি (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে উপজেলার শিংবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল গণি উপজেলার মজিবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মরহুম ওয়ারেচ মুন্সির ছেলে।
পুলিশ জানায়, গত ৯ এপ্রিল দুপুরে দিকে মজার খাবার কিনে দেয়ার কথা বলে বাড়ির পাশে সাত বছর বয়সী এক মেয়ে শিশুকে ডেকে নিয়ে যান আব্দুল গণি। তারপর মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকারে আশপাশের লোক ছুটে এলে গণি পালিয়ে যান। এ ঘটনায় ওই শিশুটির মা হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আব্দুল গণিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।