নগরীর দৌলতপুর একটি হত্যা মামলার আসামি শেখ শাহিনুল হক শাহীন ওরফে বড় শাহীনকে (৫০) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
শনিবার (১৫ মার্চ) রাত সোয়া ১১টার দিকে নগরীর বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে তাকে গুলি করা হয়।
নিহত শাহীন দৌলতপুর কার্ত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি এবং আত্মগোপনে ছিলেন। শনিবার রাত সোয়া ১১টার দিকে বাগমারা মারকাজুল উলুম মাদরাসার পেছনে একজনের লাশ পড়ে আছে বলে সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে শাহীনের লাশ শনাক্ত করি।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।