খুলনায় ফুলতলা সদর ইউনিয়নের ইউপি মেম্বর ও চরমপন্থী দলের নেতা ফারুক মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফারুক মোল্লা ফুলতলা উপজেলার পয়গ্রামের হাসেন মোল্লার ছেলে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মনিরুজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় ইউপি সদস্য ফারুক মোল্লাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ওসি আরো জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা কুপিয়েছে। ফারুক মোল্লা চরমপন্থী দলের সদস্য। পুলিশের তালিকায় তার নাম নয়েছে। এছাড়া তিনি স্থানীয় একটি গ্যাংয়ের প্রধান।