ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএসফ’র গুলিতে মো: আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মো: আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে পাঠানো

হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইটনা সীমান্তের ভারতীয় অংশে মো: আসাদুল ইসলামকে লক্ষ্য করে পর-পর তিন

রাউন্ড গুলি করে বিএসএফ সদস্যরা। গুলি আসাদুলের চোখে লেগে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল

হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, ভারত

সীমান্তের ১২০ গজ ভেতরে অর্থাৎ ভারতীয় অংশে গুলির ঘটনাটি ঘটে। ওই ব্যক্তি ভারতের সীমান্তের ভেতর একটি ছোট নদী পার হওয়ার

সময় তাকে লক্ষ্যকরে গুলি ছুড়ে বিএসএফ।

তার বাম চোখের অংশে গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি। তাকে চিকিৎসার জন্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। তবে সে

শঙ্কামুক্ত বলে জেনেছি। এ ব্যাপারে আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফ’র যোগাযোগ করা হচ্ছে।

এ ঘটনায় বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।