রাতভর ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রাম শহরের বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে পৌরবাসী।
মঙ্গলবার (২০ মে) স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা অববাহিকায় ২১২ মিলিমিটার বৃষ্টিপাত এবং তিস্তা অববাহিকায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এতে জেলা প্রশাসন (ডিসি অফিস), পুলিশ সুপারের কার্যালয়, জজ কোর্ট কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ভোগান্তিতে পড়েছেন।
এদিকে সোমবার রাত ৯টার দিকে মঙ্গলবার সকল পর্যন্ত কুড়িগ্রাম শহর ও এর আশেপাশে ভারী বৃষ্টিপাত হয়। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা অববাহিকায় ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও তিস্তা অববাহিকায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: আসাদুজ্জামান বলে জানান, টানা বৃষ্টিতে নদ-নদী অববাহিকায় ১৩০ হেক্টর জমির বাদামও তিলসহ বিভিন্ন ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘আগামী তিন চার দিন তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। তবে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।’