দৈনিক নয়া দিগন্তের নোয়াখালী অফিস প্রধান হানিফ ভূঁইয়ার স্ত্রী মোসা: ছায়েরা বেগম (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ বুধবার সকাল ৯টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।

ছায়েরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ।