ভোলার লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থী দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শাখার ছাত্রী বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মদনমোহন মণ্ডল বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে ওই কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে বহিষ্কার এবং দু’জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।