খুলনা সদর থানার সাবেক এবং বর্তমানে জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন খুলনা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

একটি মামলায় তিন দফা সমন জারির পরেও আদালতে হাজির না হওয়ায় রোববার (২৩ মার্চ) এ পরোয়ানা জারি করা হয়।

মামলায় বাদির আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলমকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন তৎকালীন ওসি হাসান আল মামুন। এতে ফখরুল আলমের একটি চোখ নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে ২০২৪ সালের ১৯ আগস্ট তার বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করেন ফখরুল আলম। আদালতের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করছে। অভিযুক্ত ওসি হাসান আল মামুনকে হাজির হতে তিন বার সমন জারি করেন আদালত। কিন্তু একবারও তিনি উপস্থিত হননি।