সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের দায়ে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় অভিযান চালিয়ে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার ভোলাইল এলাকার মরহুম সামছু মিয়ার ছেলে মো: দুলাল ওরফে অহনা (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মরহুম খেলু মিয়ার ছেলে মো: লিটন মিয়া ওরফে পায়েল (৩৮), নারায়ণগঞ্জের একরামপুর এলাকার মো: আনছার আলীর ছেলে মো: জীবন ওরফে রাত্রি (২৩)।

বুধবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‘আটক ব্যক্তিরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’