খুলনায় অফিসে সহকর্মীদের সাথে কথা বলতে বলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন খুলনা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল হক।
রোববার (৬ এপ্রিল) সকালে অফিসে যোগ দিয়েছিলেন শামসুল হক। বিকেলে আবার তার লাশ ফেরত যায় রাজশাহী জেলার পবা উপজেলার গ্রামের বাড়িতে।
খুলনায় শামসুল হক একা থাকতেন। তার দু’স্ত্রীর একজন সাতক্ষীরা এবং একজন ঢাকায় থাকেন বলে জানা গেছে।
খুলনা জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক শেখ শাহিনুর রহমান জানান, ‘দুপুর ১২টার দিকে তিনি সহকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। হঠাৎ কাঁপতে কাঁপতে চেয়ারে পড়ে যান। এ সময় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তাররা জানায়, ‘মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে পথেই তার মৃত্যু হয়েছে।