নীলফামারী সদর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শফিকুল ইসলাম সভাপতি ও গোলাম রব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নীলফামারী সাব-রেজিস্ট্রার অফিসে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এছাড়া ৫টি সাধারণ সদস্য পদে মো: আবুল কাশেম, মো: জয়নাল আবেদীন লিটন, মো: নজরুল ইসলাম সরকার (১), মো: জিল্লুর রহমান (শাহীন) ও মো: সিরাজুল ইসলাম সরকার নির্বাচিত হয়েছেন।

নীলফামারী সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনার আমজাদ হোসেন সরকার জানান, সভাপতি পদে ২জন, সাধারণ সম্পাদক পদে ৩জন ও সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।