খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এম মুজিবর রহমানকে (৭০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সাড়ে ৪টার দিকে নগরীর ময়লাপোতা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অ্যাডভোকেট মুজিবর রহমান মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন।

গোয়েন্দা পুলিশের তৈমুর ইসলাম বলেন, ‘এম এম মুজিবরের বিরুদ্ধে গত রোববার মিছিল সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।’