বগুড়া সদরের মালগ্রাম আবাসিক এলাকার চাপড়পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে অর্থ সহায়তা দিয়েছেন শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্তদের এ সহায়তা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি অধ্যাপক আবু হানিফ, সেক্রেটারি গোলাম আযম, শ্রমিক নেতা নুর আলম, আবু সাঈদ, আব্দুল হাকিম যুব বিভাগের সভাপতি আবুল কাশেম, রিকশা-ভ্যান শ্রমিক নেতা জাহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে, বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মালগ্রাম চাপড়পাড়ায় পেয়ারা বেওয়া ও তার ছেলেদের ৪টি বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।