ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযান কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবাগ ইউনিয়ন শাখার উদ্যোগে গণসংযোগ, দাওয়াতি সমাবেশ ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ইউনিয়নের গণসংযোগ শেষে সন্ধ্যায় ডিত্রীভূমি বাজার জামায়াতের কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার মজলিসে শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাঁচবাগ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আরফান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।