নীলফামারী-সৈয়দপুর সড়কে অটোরিকশার ধাক্কায় প্রিয়নাথ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শেখপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রিয়নাথ সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কালার ডাঙ্গা হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, প্রিয়নাথ সাইকেলে করে পাশের পাকেরহাটে মেয়ের বাড়ি যাওয়ার পথে ওই স্থানে এলে সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।