ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রুবেল সরকার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো: অলি মিয়া ও এমদাদুল নামে আরো দু’জন গুরতর আহত হয়েছে।

আজ সোমবার ভোর ৬টায় নবীনগর টু রাধিকা সড়কের কনিকাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রুবেল সরকার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন গৌরনগর গ্রামের রতন সরকারের ছেলে।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়, সোমবার ভোর ৬টায় নবীনগর-রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেল সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘নবীনগর টু রাধিকা সড়কে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় দু’জন আহত হয়েছে। নিহত পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।